Saturday, April 4, 2026

যুদ্ধ শেষ করে শান্তির আলোচনায় বসতে রাজি মাসুদ বাহিনী, প্রতিক্রিয়া নেই তালিবানের

Date:

Share post:

মার্কিন বাহিনী দেশ ছাড়ার পর তালিবানের লক্ষ্য এখন পঞ্জশির দখল। কিন্তু উপত্যকায় এখনও দখল নিতে পারেনি তারা। নর্দার্ন অ্যালায়ান্সের সামনে মুখ থুবড়ে পড়েছে তালিবানরা। পঞ্জশির দখলে তারা এতটাই মরিয়া যে আফগানিস্তানে সরকার গঠনও বারবার পিছিয়ে দিয়েছে তারা। এদিকে যুদ্ধও দিনে দিনে আরও তীব্র হয়ে উঠছে। এমতাবস্থায় শান্তির আলোচনা জন্য প্রস্তুত বলে তালিবানদের বার্তা দিলেন নর্দার্ন অ্যালায়ান্স-এর অন্যতম নেতা আহমেদ মাসুদ। তবে পঞ্জশির উপত্যকা ও পার্শ্ববর্তী আন্দারব থেকে সরতে হবে তালিবানদের বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:তালিবানদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন মাসুদের মুখপাত্র ফাহিম দাস্তি, শোকস্তব্ধ পঞ্জশির

গোটা আফগানিস্তান দখল করলেও পঞ্জশির এখনও কব্জা করতে পারেনি তালিবানরা। এমনকি তালিবানদের কাছে মাথা নোয়ানোর আগে গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ-র সঙ্গে হাত মিলিয়ে উত্তরে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছেন মাসুদ বাহিনী। পঞ্জশিরকে তাদের দখলে আনতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে তালিবানও। বিগত কয়েক সপ্তাহ ধরে লড়াইয়ের পর তালিবানের দাবি, পঞ্জশিরের একাধিক গুরুত্বপূর্ণ জেলা তারা দখল করে নিয়েছে। অন্য দিকে, পাল্টা জবাবে উত্তরের জোট জানিয়েছে, এখনও পর্যন্ত তালিবান বাহিনীর এক হাজারেরও বেশি সেনাকে তারা মেরে ফেলেছে।

এই চাপানউতোরের মাঝেই আহমেদ মাসুদ বিবৃতি জারি করে বললেন, ‘‘ধর্ম ও নৈতিকতা মেনে তালিবানের সঙ্গে শান্তি আলোচনায় যেতে প্রস্তুত উত্তরের জোট। তালিবান যদি নতুন সরকারে সব বর্গের প্রতিনিধিদের জায়গা দেয়, তা হলে আমরাও তাতে শামিল হতে প্রস্তুত।’’ এর আগেও তিনি একাধিকবার আলোচনার বার্তা দিয়েছিলেন। যদিও তাতে কাজ হয়নি। এমনকি শনিবার তালিবানদের বিরুদ্ধে সাহায্যের জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সালেহ।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...