Saturday, April 4, 2026

তালিবানের জন্য ভারতে তেলের দাম বাড়ছে, আজব মন্তব্য করে বিতর্কে বিজেপি বিধায়ক

Date:

Share post:

রাজ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। সেই পেট্রোপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে মোদি সরকারকে(Modi government) বাঁচিয়ে তালিবানকে(taliban) দুষলেন বিজেপি বিধায়ক(bjp mla)। কর্নাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ বালাডের(Arvind blade) দাবি, আফগানিস্তান তালিবানের দখলে যেতেই নাকি বাড়ছে জ্বালানির দাম।

সম্প্রতি দেশজুড়ে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। বহু জায়গায় আবার সেঞ্চুরি ছুয়ে ফেলেছে ডিজেলের দামও। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার সেই তেলের মূল্যবৃদ্ধি ব্যাখ্যা দিতে গিয়ে আলপটকা মন্তব্য করে সংবাদমাধ্যমকে বিজেপি বিধায়ক অরবিন্দ বালাডে বলেন, “যেদিন থেকে তালিবান একটু একটু করে আফগানিস্তানে দখল নিতে শুরু করেছে তারপর থেকে গোটা বিশ্বে তেলের অভাব দেখা দিয়েছে আর তার জেরেই বিশ্বজুড়ে এভাবে তেলের মূল্যবৃদ্ধি হয়েছে। গোটা বিশ্বে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেই ডিজেল-পেট্রল বা রান্নার গ্যাসের দাম বেড়েছে।”

আরও পড়ুন:ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপরতা দেখিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল CBI

যদিও তার এই মন্তব্যকে অত্যন্ত হাস্যকর বলে দাবি করেছে বিরোধীরা। কারণ আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। সেখানকার একাধিক প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত ছিল ভারত। তবে সেই আফগানিস্তানে তালিবানের দখলে নিয়েছে ঠিকই। কিন্তু এর সঙ্গে তিলের কোন সম্পর্ক নেই আফগানিস্তান থেকে ভারত কখনোই তেল সরবরাহ করত না। ফলে বিজেপি বিধায়কের মন্তব্য বিতর্ক বাড়িয়েছে গোটা দেশে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...