Thursday, June 25, 2026

জিজ্ঞাসাবাদ এড়াতে পারলেন না শুভেন্দু, করতে হবে তদন্তে সহযোগিতা: নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

শত চেষ্টাতেও জিজ্ঞাসাবাদ এড়াতে পারলেন না শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সোমবার, শুনানিতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানায়, বেশ কয়েকটি মামলার তদন্ত চলবে। সেই তদন্তে সহযোগিতা করতে হবে শুভেন্দু অধিকারীকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে। যদি কোনও কারণে বিজেপি (Bjp) বিধায়ক হাজিরা দিতে না পারেন, তাহলে শুভেন্দুর সুবিধা মতো জায়গায় জিজ্ঞাসাবাদ করা যাবে।

এর পাশাপাশি, মানিকতলা (Maniktala) থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলার তদন্তও চলবে।

আরও পড়ুন:পঞ্জশিরে মাসুদের বাড়ি দখল তালিবানের, প্রতিরোধ বাহিনীর গুলির লড়াই কী এখনও অব্যাহত?

এদিন হাইকোর্টের নির্দেশ সামনে আসতেই শুভেন্দু-গোষ্ঠীর লোকেরা বলতে শুরু করেন, “শুভেন্দুকে গ্রেফতার করা যাবে না!” কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, গ্রেফতারের কথা আসছে কোথা থেকে? তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল বিজেপি বিধায়ককে। কোথাও যদি কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায় তখন গ্রেফতারের বিষয় আসবে। তার আগে তদন্ত প্রক্রিয়া চলবে।

শুধু তাই নয়, এর পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা চাকরির নামে প্রতারণা- সেই মামলার তদন্তও চলবে। সুতরাং “শুভেন্দু অধিকারীর স্বস্তি”- এই কথাটা একেবারেই তাঁর শিবিরের রটনা। আসল সত্যিটা হল এই যে, প্রয়োজনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে শুভেন্দু অধিকারীকে। তাই ‘স্বস্তি’ বা ‘রক্ষাকবচ’ কোনটাই মেলেনি বিজেপি বিধায়কের।

advt 19

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...