Saturday, April 4, 2026

চাপ কাটাতে অজিঙ্ক রাহানের পাশে দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

Date:

Share post:

একের পর এক ব্যর্থতা৷ চলছে সমালোচনাও৷ এমন পরিস্থিতিতে চাপ কাটাতে অজিঙ্ক রাহানের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের ব্যাটিং কোচ৷ সমালোচনা নয়, বরং বিরাটের ডেপুটিকে আরও সময় দেওয়ার পথেই টিম ম্যানেজমেন্ট৷
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরু থেকেই ব্যাটে রান নেই অজিঙ্ক রাহানের৷ ভারতীয় টেস্ট দলের অন্যতম প্রধান ভরসা হলেও, বারবার হতাশ করেছেন তিনি৷ সিরিজের শুরু থেকেই তাই চোখ ছিল তাঁর দিকে৷ব্যর্থতার পর থেকেই রাহানেকে নিয়ে কখনও সুনীল গাওস্কর তো কখনও নাসির হুসেনের মতো প্রাক্তন তারকারা সরব হয়েছিলেন৷ তাঁর পারফরম্যান্স নিয়ে নানা গুঞ্জন উঠেছে৷ আর ওভালের চতুর্থ টেস্টে রাহানের হঠাৎ ব্যাটিং পজিশনে বদল, ভারতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছিল।

আরো পড়ুন – পঞ্জশিরে মাসুদের বাড়ি দখল তালিবানের, প্রতিরোধ বাহিনীর গুলির লড়াই কী এখনও অব্যাহত?

তাঁর জায়গায় জাদেজাকে ব্যাট করতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন৷ গাওস্কর তো বলেই ফেলেছিলেন যে এমন অবস্থায় রাহানের ওপর চাপ বাড়বে৷ সেই বার্তা যে ভারতীয় দলের অন্দরেও পৌঁছে গিয়েছিল তা বেশ স্পষ্ট৷ তাই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট৷রাহানেকে নিয়ে এখনই ভাববার মতো পরিস্থিতি আসেনি বলেই মনে করছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর৷ তিনি জানান, ‘ একজন ক্রিকেটারের খারাপ সময় আসতেই পারে৷ সেই সময় চাপ না বাড়িয়ে পাশে দাঁড়ানোটাই উচিৎ৷ আমরাও সেটাই করছি৷ রাহানের ওপর সকলের ভরসা আছে৷ কয়েকদিনের মধ্যেই ও ফর্মে ফিরবে বলেই মনে করি’৷

 

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...