Wednesday, June 24, 2026

জাল আধারকার্ড চক্রের পর্দা ফাঁস মানিকচকে

Date:

Share post:

জাল আধারকার্ড তৈরির চক্রের হদিশ মানিকচকে। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অভিযান চালিয়ে আর্ধাকার্ড তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হলেও এই চক্রের সঙ্গে যুক্তদের ধরতে পারেনি পুলিশ । জাল আধার কার্ড চক্র কারা চালাচ্ছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন সূত্রের খবরে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে থামার এএসআই ভঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশের দল অভিযান চালায় লালবাথানি এলাকায়। সেখানেই রমরমিয়ে চলছিল জাল আধার কার্ড চক্র। তবে পুলিশের অভিযানের টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হলেও জাল আধার কার্ড তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ একটি প্রিন্টার একটি ছোট চার গাড়ি সহ বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী। সরকারের অনুমোদন ছাড়ার মানুষের কাছে টাকার বিনিময়ে জাল আধারকার্ড তৈরী করছিল ।

পুলিশ জানাচ্ছে, উদ্ধার হয় সমস্ত সামগ্রী ব্যবহার করেই জাল আধার কার্ড তৈরি করা হচ্ছিল। তবে পুলিশের হানার টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। কারা এই আধার চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে জরালো তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মানিকচক থানার পুলিশ

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...