Monday, March 16, 2026

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড : জেলে গিয়ে দেবাঞ্জনকে জেরার অনুমতি পেল ইডি

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবার দেবাঞ্জন দেবকে জেলে গিয়ে জেরা করার অনুমতি পেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। স্পেশাল কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেবাঞ্জনকে জেরার করার অনুমতি চেয়ে আবেদন করে। সেই আবেদন মঞ্জুর হয়েছে। স্পেশাল কোর্ট জানিয়েছে, যখনই দেবাঞ্জন জেল হেফাজতে যাবেন, তখনই ইডি জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবে। এই নির্দেশ প্রতিটি জেল সুপারকে জানিয়ে দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন: ভারতের হিন্দু -মুসলমানদের পূর্ব পুরুষ এক, বললেন মোহন ভাগবত

উল্লেখ্য, গত ২২ জুন ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রকাশ্যে আসে। দেবাঞ্জন-কাণ্ডে কলকাতা হাইকোর্টে মোট চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে খারিজ হয়ে যায় একটি মামলা। জুুলাই মাসে দেবাঞ্জন-কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে ইডি। কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এরপর গত ২৬ অগাস্ট ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চার্জশিট পেশ করে কলকাতা পুলিশ। আলিপুর আদালতে এক হাজার পাতার এই চার্জশিট জমা দেওয়া হয়। ওই চার্জশিটে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব-সহ মোট সাতজনের নাম রয়েছে। চার্জশিটে নাম রয়েছে দেবাঞ্জন দেব, রবীন শিকদার, সুশান্ত দাস, শরৎ পাত্র, অরবিন্দ বৈদ্য, অশোক কুমার রায়, কাঞ্চন দেব ও শান্তনু মান্নার। ১৩০ জন সাক্ষী রয়েছেন এই মামলায়। খুনের চেষ্টা, ষড়যন্ত্র, সম্মিলিত প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে দেবাঞ্জন দেব-সহ বাকিদের বিরুদ্ধে।

আরও পড়ুন: ভবানীপুর উপনির্বাচন: বুধে প্রচারে মমতা, রেকর্ড মার্জিনের জন্য ঝাঁপাচ্ছে তৃণমূল

ভুয়ো ভ্যাকসিন মামলার তদন্তে নেমে দেবাঞ্জন দেব-সহ মোট ৯ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এদের মধ্যে দেবাঞ্জন ছাড়া আরও ৪ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বাকিরা আদালতের নির্দেশে সংশোধনাগারে রয়েছে।

advt 19

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...