Monday, April 6, 2026

দক্ষিণ দমদমে সর্বপল্লি রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানালেন সাংসদ সৌগত রায়

Date:

Share post:

শিক্ষকদিবস উপলক্ষে সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হল দক্ষিণ দমদমে। এদিন তৃণমূলের দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সুরজিৎ রায়চৌধুরী ও দমদম বিধানসভার শিক্ষক ও শিক্ষিকার উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগেই সর্বপল্লি রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচন: বুধে প্রচারে মমতা, রেকর্ড মার্জিনের জন্য ঝাঁপাচ্ছে তৃণমূল

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ সৌগত রায় ছাড়াও রাজ্যের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য-সহ সভাপতি পলাশ সাধুখাঁ, রাজ্য কোষাধক্ষ্য সঞ্জীব কোলে, DPSC চেয়্যারম্যান দেবব্রত সরকার,দমদম বিধানসভার শিক্ষক মানস পাল, বিমান সরকার, আশিষ পাল সঞ্জয় বড়ুয়া সহ সমাজের আরও মান্যগণ্য সদস্যরা।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার উন্নয়ন এবং ছাত্র শিক্ষকদের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরেন সাংসদ সৌগত রায়। এছাড়াও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণনের কৃতিত্বের কথা তুলে ধরেন তিনি।

advt 19

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...