Tuesday, June 2, 2026

শুভেন্দুর “রক্ষাকবচ” রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য

Date:

Share post:

প্রাক্তন দেহরক্ষী মৃত্যু তদন্তে হাইকোর্টের (Kolkata High Court) সিঙ্গেল বেঞ্চ বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেওয়া রক্ষাকবচের বিরোধিতা করল রাজ্য সরকার। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা রুজু করেছে রাজ্য। আগামিকাল বুধবার সেই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন-ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে চন্দ্রিমা-সুস্মিতা-ঋতব্রত

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তিনটি মামলায় গতকাল সোমবার স্থগিতাদেশ দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। শুভেন্দুর আইনজীবীদের আবেদনের ভিত্তিতে চলা মামলায় প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর-সহ পাশকুঁড়া ও নন্দীগ্রামের মামলায় এই স্থগিতাদেশ দেন বিচারপতি রাজশেখর মানথা।

অন্যদিকে, মানিকতলা এবং তমলুকের মামলায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। তেমন হলে আদালতের অনুমতি নিতে হবে বলে জানান বিচারপতি। তবে এমন রায়ে অসন্তুষ্ট রাজ্য সরকার। তারা মনে করছে, এমন নির্দেশে তদন্ত গতি হারাবে। সেজন্যই মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল সরকার।

advt 19

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...