Friday, June 26, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিয়ন্ত্রিত হলেও, ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

Date:

Share post:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৭৫। অর্থাৎ গতকালের তুলনায় করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু বাড়ল ২৫ শতাংশের কিছু বেশি। অন্যদিকে দৈনিক সংক্রমণ

বাড়লো বেশ কিছুটা , ২০ শতাংশেরও বেশি । এদিকে মুম্বই ও পুনেতে করোনার তৃতীয় শ্রেণির আক্রমণ শুরু হয়ে গেছে বলে মনে করা হচ্ছে । তাই দেশজুড়ে করোনার দ্বিতীয় ঝড়ের দাপট খানিকটা নিয়ন্ত্রিত হলেও তৃতীয় ঢেউ আটকানোর একটাই উপায় টিকাকরণ । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই ৭০ কোটি দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে । বাকিদের যত দ্রুত সম্ভব টিকা দেওয়া প্রয়োজন।

 

এদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই সাত দেশে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছে। তাই ওই সব দেশ থেকে আসা

যাত্রীদের বিমানবন্দরেই করোনার (RTPCR ) পরীক্ষা করা হবে।

বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও বতসোয়ানা।এই সাত দেশে এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছে। বিশেষজ্ঞ ও  চিকিৎসকদের মতে, ভবিষ্যতে ডেল্টা প্লাস বিপজ্জনক হতে পারে। ফলে এই সব দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে সজাগ হতেই হবে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...