Saturday, April 4, 2026

“পিএইচডি, মাস্টার ডিগ্রি ছাড়াই আমরা সেরা” : দাবি তালিবান শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

পিএইচডি, মাস্টার ডিগ্রি ছাড়াই আমরা সেরা। বলছে আফগানিস্তানের নয়া তালিবান শিক্ষামন্ত্রী শেখ মৌলবি নুরউল্লাহ মুনি। সে দেশে তালিবান ক্ষমতায় এসেই শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনল। নুরউল্লাহর এই মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে।

শিক্ষামন্ত্রী শেখ মৌলবি নুরউল্লাহ মুনি বলছে, ‘এখনকার দিনে পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রি মূল্যহীন। কারণ মোল্লা ও তালিবান নেতাদের কারও পিএইচডি, মাস্টার্স এমনকী হাইস্কুলের ডিগ্রিও নেই। কিন্তু তাঁরাই শ্রেষ্ঠ।’

আফগানিস্তানে ক্ষমতা দখলের ১৪ দিন পর মঙ্গলবার অবশেষে নতুন সরকারের গঠন করেছে তালিবান জঙ্গি সংগঠন। ইতিমধ্যেই ইরান মডেলে তৈরি করে মন্ত্রিসভার ৩৩ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এই সরকারের শীর্ষ স্থানে থাকবে হিবাতুল্লাহ আখুন্দজাদা। তালিব সরকারের প্রধানমন্ত্রী মহম্মদ হাসান আখুন্দ। এবং ডেপুটি আব্দুল গনি বরাদর।

আরও পড়ুন-“নন্দীগ্রামে আমি ষড়যন্ত্রের বলি, কে করেছে সেটাও জানি”, ভবানীপুরে কর্মিসভা থেকে বিস্ফোরক মমতা

সরকার গঠনের পরই আখুন্দজাদা বলেছে, নয়া আফগানিস্তান সরকার পরিচালিত হবে শরিয়া আইনেই। যে শরিয়া আইনে মহিলাদের কোনও শিক্ষার অধিকার নেই।

আফগানদের একাংশের আশঙ্কা, গত ২০ বছরে আফগানিস্তানে যে শিক্ষাব্যবস্থা চালু হয়েছিল, তা এই তালিবানি শাসনে ভেঙে পড়বে। ইতিমধ্যেই কলেজে ছেলে-মেয়েদের মধ্যে পর্দা ফেলে তাঁদের ভাগ করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় মেয়ে আর মহিলাদের জন্য শুধু মাত্র বয়স্ক বৃদ্ধা শিক্ষিকাকে নিযুক্ত করা হয়েছে। তালিবান জঙ্গিরা সেসব কলেজ আর বিশ্ববিদ্যালয়ে রাশ টানা শুরু করেছে যারা ২০০১ সালে তালিবানি শাসন শেষ হওয়ার পর আধুনিক শিক্ষা শুরু করেছিল।

advt 19

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...