Wednesday, June 24, 2026

কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টসের কাছে আটকে গেল সাদা-কালো ব্রিগেড

Date:

Share post:

কলকাতা লিগে ( Kolkata league) ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের( United Sporting club) কাছে আটকে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan sporting club)। এদিন এগিয়ে গিয়েও ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ২-২ গোলে ড্র করল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে গোল দুটি করেন মার্কাস জোসেফ, জসকরণপ্রীত সিং।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণ ঝাপায় দুই দল। ম‍্যাচের ৭ মিনিটের মাথায় গোল করে মহামেডানকে এগিয়ে দেন মার্কাস জোসেফ। ম‍্যাচের ১৭ সমতায় ফেরে ইউনাইটেড স্পোর্টস। ইউনাইটেড স্পোর্টসের হয়ে গোলটি করেন সুব্রত মুর্মু। এরই মাঝে পাল্টা আক্রমণ চালায় সাদা-কালো ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ২৯ মিনিটে মহামেডানকে ২-১ গোলে এগিয়েদেন জসকরণপ্রীত সিং। তবে পাল্টা আক্রমণ চালাতে ভোলেনি ইউনাইটেড স্পোর্টস। যার ফলে ম‍্যাচের ৪৪ মিনিটে জগন্নাথ ওরাওঁর গোলে সমতায় ফেরে ইউনাইটেড স্পোর্টস। ম‍্যাচের প্রথমার্ধে খেলার ফলাফল থাকে ২-২।

এরপর  ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাপায়  দু’দল। কিন্তু গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় তারা।

আরও পড়ুন:আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ একই জায়গা ধরে রাখলেন বিরাট, রোহিতরা

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...