Sunday, April 5, 2026

সন্তানের বাবা কে? জানালেন নুসরত, দিলেন যশের পরিচয়ও

Date:

Share post:

সদ্য পুত্রসন্তানের মা হয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। সিঙ্গল মাদার পরিচয়টাই তিনি দিতে পছন্দ করেন। তবে তাঁর সন্তানের ‘ড্যাডি’-র কথা তিনি তাঁর ইনস্টা পোস্টের আগেই উল্লেখ করেছেন। মা হওয়ার পর, বুধবার সন্ধেয় প্রথম এই অনুষ্ঠানে যোগ দিয়ে সরাসরি জানালেন সন্তানের বাবার কথা। বললেন, “বাবা কে সেটা বাবাই জানে”।

নুসরত জাহানের সন্তানের পিতৃপরিচয় নিয়ে গত কক়েক মাস ধরেই চর্চা চলছে। ইশানের (Yshan) জন্মের পরেও তা নিয়ে চর্চা চলছে। এই প্রথম নিজের সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। একই সঙ্গে জানালেন, “ইশান ও আমি দুর্দান্ত সময় কাটাচ্ছি। যশের সঙ্গে অভিভাবকত্ব দারুণ কাটাচ্ছি”।

সদ্য সন্তানের মা হওয়ার এখন ফিটনেস নিয়ে ভাবছেন তিনি, ভাবছেন না ডায়েট নিয়ে। তবে, জানালেন, যাঁরা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের কাছে বেশ কয়েকদিন যাওয়া হয়নি। কিছুদিনের মধ্যেই তিনি সেই কাজের ফিরবেন। ফিরবেন শুটিং ফ্লোরেও।

তবে এদিন নুসরত স্পষ্ট করে দেন, যশ দাশগুপ্ত (Yash Dashgupta) হলেন তাঁর সন্তানের অভিভাবক। ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফেরার দিন নুসরতের সঙ্গেই ছিলেন যশ। তাঁরই কোলে চড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠে সদ্যোজাত। এখন সারাক্ষণ নুসরতের ছায়া সঙ্গী হয়ে থেকেছেন তাঁর বিশেষ বন্ধু যশ।

আরও পড়ুন- রাজ্য জেতা মমতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতান” ভবানীপুরবাসীর কাছে আর্জি প্রবীণ বামনেতার

advt 19

 

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...