Saturday, April 4, 2026

দুয়ারে সরকারের শিবিরে ৩ কোটি মানুষ, প্রকল্পের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী, টুইটে অভিনন্দন

Date:

Share post:

গত বছর থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ঐকান্তিক প্রচেষ্টায় চালু হয়েছিল ‘দুয়ারে সরকার'(Duare Sarkar)। যার মাধ্যমে সাধারন মানুষ আর অফিসের চৌকাঠে ঘুরে বেড়াবে না, সরকার পরিষেবা দিতে আসবে বাড়িতে। মুখ্যমন্ত্রীর(chief minister) উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচি ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। শুক্রবার তারই নমুনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে তিনি জানিয়ে দিলেন গত ১৬ অগাস্ট থেকে এখনো পর্যন্ত দুয়ারে সরকারের শিবিরে অংশ নিয়েছেন রাজ্যের ৩ কোটি মানুষ। অল্প কয়েকদিনের মধ্যেই এই বিপুল সংখ্যক মানুষের আগমন নিশ্চিত ভাবেই বড় সাফল্য। এর জন্য সরকারি আধিকারিক ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

এদিন এক টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি গত ১৬ অগাস্ট থেকে এখনো পর্যন্ত ৩ কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকারে এসেছেন ও সরকারি পরিষেবার সুযোগ নিয়েছেন। এর জন্য আমি রাজ্য সরকারের সকল কর্মচারীকে অভিনন্দন জানাচ্ছি যারা এই বিশাল কর্মযজ্ঞকে সফল করেছেন। আমি বাংলার মানুষকেও ধন্যবাদ জানাচ্ছি শিবিরে এসে অংশ নেওয়ার জন্য ও সরকারি পরিষেবা গ্রহণ করার জন্য।”

আরও পড়ুন:পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার অনুমতি পেলেন মইদুল ইসলাম

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার কর্মসূচি দেশ তো বটেই বিদেশেও রীতিমতো নজর কেড়েছে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে সরকারকে বাড়ির দোরগোড়ায় নিয়ে যাওয়া দেশেরর মধ্যে এই প্রথম। গত বছর থেকে শুরু হওয়া এই শিবির ইতিমধ্যেই ব্যাপক সাফল্য পেয়েছে। রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলির সুবিধা নিতে প্রতিদিন শিবিরে আসছেন অসংখ্য মানুষ। এবার সরকারি রিপোর্টে জানা গেল ১৬ অগাস্ট থেকে আজ পর্যন্ত অল্পকয়েক দিনে ৩ কোটিরও বেশি মানুষ এই শিবিরে এসে সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...