Sunday, June 28, 2026

রাজনীতির ময়দান ছাড়িয়ে “খেলা হবে” স্লোগান এখন কর্পোরেট কর্তাদের মুখেও!

Date:

Share post:

বাংলায় একুশের নির্বাচনে ঝড় তুলে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান। প্রায় সব সভা-সমাবেশে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে এই স্লোগান শোনা যেত। দলনেত্রীর মুখ থেকে এই স্লোগান শুনে উজ্জীবিত হয়ে একই স্লোগান দিতেন দলের নেতা-কর্মী, সমর্থকরাও। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ‘খেলা হবে’ স্লোগান বেশ অ্যাডভান্টেজ এনে দিয়েছিল জোড়াফুল শিবিরকে। পাশাপাশি ১৬ অগাস্ট রাজ্যে পালিত হয়েছে ‘খেলা হবে’ দিবসও। তৃণমূলের সৌজন্যে রাজ্যের গণ্ডি পেরিয়ে এখন জাতীয় রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে এই স্লোগান। অসম, ত্রিপুরা থেকে উত্তরপ্রদেশের অলিতে-গলিতেও শোনা যাচ্ছে ‘খেলা হবে।’ এবার সেই বিখ্যাত ‘খেলা হবে’ স্লোগান লিখে ফেসবুকে পোস্ট করলেন এয়ারটেল-এর সিইও অজয় চিতকারা (Ajay Chitkara)।

মুকেশ আম্বানীর সংস্থা জিও-র সঙ্গে পাল্লা দিতে ডেটা যুদ্ধে নেমে পড়েছে এয়ারটেল (Airtel)। লক্ষ্য গ্রাহকদের হাইস্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান। সেই লক্ষ্যেই কলকাতার সেক্টর ৫-এ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম বড় ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে। যা শুধু ভারত নয়, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর প্রয়োজনও মেটাবে। কোম্পানীর নতুন প্রজেক্ট নিয়ে আনন্দ-উত্তেজনা ধরে রাখতে পারছেন না সংস্থার সিইও অজয় চিতকারা (Ajay Chitkara)৷ তাঁর উত্তেজনা ধরা পড়ল ফেসবুক পোস্টেও। দীর্ঘ পোস্টেরই শেষে তিনি লিখলেন, ‘in nutshell, it’s an amazing trip… Khela hobe’। এয়ারটেল সিইও-র পোস্টের ওই অংশটুকু নজর কেড়েছে সবার।

আরও পড়ুন- স্বামীর Work-From-Home এ অতিষ্ঠ স্ত্রী! বিয়ে বাঁচানোর জন্য সংস্থার কর্তাকে চিঠি

advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...