Wednesday, June 24, 2026

ডুয়ার্সে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা বাংলাদেশের উপরাষ্ট্রদূতের

Date:

Share post:

ডুয়ার্স বেড়াতে এসে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, পর্যটন নিয়ে রাজ্য সরকারের ভূমিকা অভিভূত করেছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসানকে (Taufiq Hassan)। অকপটেই বললেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে প্রচুর সদিচ্ছা দেখেছি। যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খুব ভালো, যা ডুয়ার্সের পর্যটন প্রসারে খুব সহায়ক হবে বলে আমি মনে করি। সরকারি বাংলোগুলো অসাধারণ। জলদাপাড়া জঙ্গল ও জয়ন্তী নদীর তীরে থেকে দারুন সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। সময় সুযোগ পেলে আবার আসব।’

তৌফিক আরও বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই রাজ্য উন্নতির শিখরে পৌঁছে যাবে।’ কোচবিহারের হলদিবাড়ি হয়ে যে রেলপথ বাংলাদেশের চিলাহাটি গিয়েছে, সেই রেলপথ পরিদর্শনের ফাঁকে, দু দিনের সফরে ডুয়ার্সে এসেছেন তৌফিক হাসান। বৃহস্পতিবার রেলপথ পরিদর্শন করে মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের বনবাংলো হলঙে রাত কাটান। শুক্রবার সকালে মাদারিহাট রেল স্টেশন থেকে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ভিস্তাডোমে চড়ে রাজাভাতখাওয়া পৌঁছন। সেখান থেকে ডুয়ার্সের পর্যটনের রানী জয়ন্তীতে আসেন। শুক্রবার বিকেলে ভুটানঘাট, ডিম সেতু, সন্তালা বাড়ি ও বক্সার জঙ্গল ঘুরে দেখেন। জেলা পুলিশ তাঁকে গার্ড অফ অনার দেয়। জয়ন্তীতে ডুয়ার্সের সৌন্দর্যের প্রশংসা ও পর্যটনের বিরাট সম্ভাবনার কথা বলেন।

আরও পড়ুন- সামশেরগঞ্জে আমিরুলকে জেতাতে আসরে তৃণমূল ছাত্র পরিষদ

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...