Tuesday, June 23, 2026

কেন্দ্রের অসহযোগিতায় শহরে বন্ধ হল কোভ্যাক্সিনের টিকাকরণ

Date:

Share post:

কেন্দ্র ফের সংক্রমণের মুখে ফেলে দিল কলকাতার নাগরিকদের৷ ওদিকে বঙ্গ-বিজেপি এই ইস্যুতে নীরব৷ যুক্তিহীন তর্ক চালিয়ে বিষয়টি লঘু করে দেওয়ার চেষ্টায় মেতে উঠবে গেরুয়া-শিবির৷

অথচ বাস্তব এটাই, ভ্যাকসিন নেই, তাই সোমবার থেকে কলকাতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কোভ্যাক্সিনের টিকাকরণ। রবিবার রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা জানিয়েছে, কেন্দ্র রাজ্যকে যথেষ্ট পরিমাণ কোভ্যাক্সিন দেয়নি৷ সেই কারণেই কোভ্যাক্সিনের টিকাকরণ আপাতত বন্ধ রাখতে হচ্ছে। তবে একইসঙ্গে পুরসভা জানিয়েছে, কোভিশিল্ডের টিকাকরণ যথারীতি চলবে৷

উৎসবের দিন এগিয়ে আসছে৷ সংক্রমণ ঠেকাতে দুর্গাপুজোর আগেই যত বেশি সম্ভব টিকা দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে বাংলায়। কিন্তু, সেই পরিকল্পনা বার বার ধাক্কা খাচ্ছে কেন্দ্রের তরফে টিকার পর্যাপ্ত জোগান না থাকায়৷ আরও একবার কলকাতার মানুষ টিকা না পাওয়ার সমস্যার সম্মুখীন হতে চলেছে৷ পুনরায় জোগান না আসা পর্যন্ত শহরের কোনও টিকা সেন্টার থেকে আর কোভ্যাক্সিন টিকা দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। ফলে পুজোর মুখে টিকাকরণ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরাও৷ টিকাকরণ এভাবে বন্ধ হয়ে যাওয়ায় চিন্তায় প্রশাসনও।

আরও পড়ুন- ৯/১১ হামলায় হাত ছিল সৌদি আরবের, চাঞ্চল্যকর অভিযোগ আমেরিকার

 

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...