Thursday, April 2, 2026

ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে শুরু ভারী বৃষ্টি

Date:

Share post:

সকাল থেকেই আকাশের মুখভার। সূর্যের দেখা মেলেনি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে চাঁদবালির কাছে ওড়িশার স্থলভাগে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা ও উত্তর ছত্রিশগড়ের দিকে এগোচ্ছে। যার জেরে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে চারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন:ফের রাতের কলকাতায় প্রকাশ্য গুলি, জখম ব্যবসায়ী

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়।৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে।

আগামিকালও তিন জেলায় বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে।দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও পুরুলিয়া জেলায়। কলকাতাতেও দু-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় সমুদ্র উপকূল উত্তাল থাকবে, বাড়বে জলস্ফীতি।ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

advt 19

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...