Friday, April 3, 2026

শিশুদের মধ্যে ফাইলেরিয়া রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হল মালদহে

Date:

Share post:

ফাইলেরিয়া রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হল মালদহ শহরের বুড়াবুড়ি তলা মালদহ অ্যাক্যাডেমি হাই স্কুল। শহরের শিশুদের মধ্যে এ রোগ যাতে না ছড়ায় তারই উদ্যোগে এই কর্মসূচি। মূলত ছয় থেকে সাত বছর বয়সী শিশুদের রক্ত পরীক্ষার মাধ্যমে এ রোগ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোগ নির্ণয় শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ অমিতাভও মন্ডল সহ জেলা স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা। রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলায় ফাইলেরিয়া রোগ নির্মূল করতে তিন বছর ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিন বছর ধরে মালদহ জেলায় শিশুদের মধ্যে এ রোগ নির্ণয়ের সার্ভে করা হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে গত দুই বছর যে পরীক্ষা করা হয়েছে তা অনেকটাই স্বাভাবিক। এই বছরেও শিশুদের মধ্যে পজিটিভ সংখ্যা কম হলে মালদহ জেলায় ফাইলেরিয়া রোগ আগামীতে কম হবে বলে জানান জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা। ফাইলেরিয়া মূলত মশাবাহিত রোগ। মশার কামড় থেকেই এই রোগ ছড়িয়ে পড়ে। শিশু বয়সে কোন শিশু এ রোগে আক্রান্ত হলে বয়স বাড়ার সাথে সাথে তার প্রভাব বেশি হয়। গোদ রোগের আক্রান্ত হয় বড় হলে। তাই শিশু বয়সেই এ রোগ নির্ণয় নিয়ে শিবির করা হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। মালদহ শহরে ২ দিন ব্যাপী চলবে এই রোগ নির্ণয় কর্মসূচি। মালদহ জেলার প্রতিটি ব্ল ক সহ পুরাতন মালদহ শহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে ।

advt 19

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...