Saturday, April 4, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন “উৎসব’ কে কটাক্ষ করে টুইট করলেন তৃণমূল সাংসদ জহর সরকার

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন জন্মদিনকে কেন্দ্র করে যেভাবে সারা দেশ জুড়ে “উৎসবে” মেতেছে বিজেপি তার থেকেই স্পষ্ট তিনি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার সকালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালনের উৎসবকে কেন্দ্র করে এমনই এক টুইট বার্তায় কটাক্ষ করেন তাকে। জহর সরকার তার টুইটে লেখেন” নিরাপত্তাহীনতা আত্মম্ভরিতার জন্ম দেয়। তাঁর জন্মদিন উপলক্ষে আমরা মোদি উপাসনার যে কর্মসূচি দেখছি, তা থেকে এটাই স্পষ্ট যে তিনি নিজেও চিন্তিত আদৌ তিনি পরেরবার টিকে থাকবেন কিনা।”

 

উল্লেখ্য আগামী ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন আর সেই উপলক্ষেই বিজেপির পক্ষ থেকে সারা দেশ জুড়ে একগুচ্ছ অনুষ্ঠান পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। আর এই কর্মসূচি পালনের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হতে চলেছে সেটাও বেশ চোখে পড়ার মতো বলেই বিজেপি সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালনের “উৎসব” হিসেবে যেমন গ্রামে গ্রামের সকাল থেকে ধর্মীয় সংগীত পরিবেশন করা হবে ঠিক তেমনই বয়স্করা যাতে তাকে আশীর্বাদ করেন তারও “বিশেষ” কর্মসূচি নেওয়া হয়েছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রীর ছবি দেওয়া ব্যাগ আর পোস্টকার্ডও বাজারে ছাড়া হচ্ছে এই উপলক্ষে।

আর এই পুরো অনুষ্ঠানটার নাম দেওয়া হয়েছে “সেবা ও সমর্পণ” কর্মসূচি ।এর আগে কোন প্রধানমন্ত্রী কে নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য সারাদেশ ব্যাপী এই রকম অনুষ্ঠান করতে দেখা যায়নি। নিজের নিম্নগামী জনপ্রিয়তাকে তুলে ধরার এই অদম্য প্রয়াস কে দেখেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের তাকে এই টুইট খোঁচা।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...