Wednesday, April 1, 2026

সুখবর! ৭ হাজারের বেশি পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার

Date:

Share post:

সুখবর! ৭ হাজারের বেশি পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান নিয়ে বৈঠকে বসেছিল রাজ্য ক্যাবিনেট। সেখানেই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন মুখ্যসচিব জানিয়েছেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তর ২৪ পরগণা ও মালদহে ৩১৭৯ শূন্যপদ তৈরি করেছে স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি ৩৯২৫ শূন্যপদ শীঘ্রই পূরণের সিদ্ধান্ত হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। অর্থাৎ ৭ হাজারের বেশি পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন-এবার বেসরকারি সংস্থাকে দিয়েও দমকল দফতরের অডিট, ঘোষণা সুজিত বসুর

পাশাপাশি, ২০১৪ সালে শিল্পতালুক তৈরি নিয়ে নীতি তৈরি হয়। তাতে বলা হয়েছিল, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা এবং কলকাতা পুরসভা এলাকায় বেশি জমি না থাকলে শিল্পতালুক তৈরি করা যাবে না। এই নিয়ম বদল আনা হয়েছে। নয়া নিয়মে বলা হয়েছে, এই সমস্ত এলাকায় ৫ একর জমি থাকলেই তৈরি করা যাবে শিল্পতালুক। এছাড়াও পর্যটনের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ ও সার্টিফিকেট ব্যবস্থা করছে রাজ্য সরকার। যাতে তাঁদের মানোন্নয়ন হয়। বদল আনা হয়েছে ইটভাটা তৈরির চুক্তিতেও। মুখ্যসচিব জানিয়েছেন, এবার থেকে ১.৫ মিটার মাটি খুঁড়ে ইটভাটার তৈরি করতে পরিবেশ দফতরের ছাড়পত্র লাগবে না।

আরও পড়ুন-বিজেপির ভয় ভালো লাগছে: পথযাত্রায় বারবার বাধায় তীব্র কটাক্ষ অভিষেকের

আরও বলা হয়েছে, এতদিন ডাক্তারি পড়ুয়াদের প্রশিক্ষণ দিতে হলে মেডিক্যাল কলেজের সঙ্গে ৩০০ শয্যার হাসপাতাল থাকা বাধ্যতামূলক ছিল। নয়া নিয়মে বলা হয়েছে, ৩০০ শয্যার হাসপাতাল না থাকলে সরকারি হাসপাতালের সঙ্গে একজোট হওয়া যাবে। প্রাক্টিক্যালি কাজ শেখার জন্য পড়ুয়াদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো যেতে পারে। এতদিন এই চুক্তি ৩ বছরের জন্য হত এবার ৫ বছর পর্যন্ত কোনও টাকাও দিতে হবে না। নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

advt 19

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...