Wednesday, June 24, 2026

বাস দুর্ঘটনা হাওড়া ব্রিজে, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, আহত একাধিক

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনা হাওড়া ব্রিজে। সোমবার সন্ধেয় ২৮ নম্বর রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ব্রিজের রেলিং ও পিলারে৷ দুর্ঘটনার অভিঘাতে তুবড়ে যায় রেলিং-এর কিছুটা অংশ এবং পিলারের একাংশের আবরণী৷ এই ঘটনায় আহত হন বেশ কয়েক জন ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ শিয়ালদহ-হাওড়া রুটের বাসটি হাওড়া যাচ্ছিল ৷ হাওড়ার দিকে সেতুর শেষ প্রান্তে পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ১ নম্বর পিলারে৷ বাসিটিতে ছিলেন প্রায় ৫০-৬০ জন যাত্রী।

আরও পড়ুন-এবার বেসরকারি সংস্থাকে দিয়েও দমকল দফতরের অডিট, ঘোষণা সুজিত বসুর

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা ও হাওড়া পুলিশ৷ আটক করা হয় বাসের চালককে৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে হাওড়ার ট্রাফিক পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ব্রিজ থেকে নেমে বাঁ দিকে ঘোরার মুখে বাসটি তার গতি বাড়িয়ে দেয়৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ এর ফলে বিপাকে পড়েন অফিস ফেরতরা৷ দুর্ঘটনার প্রায় ৪৫ মিনিট পর বাসটিকে উদ্ধার করা সম্ভব হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়৷

advt 19

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...