Friday, June 26, 2026

সাকেত গোখলের প্রশ্নে নিরুত্তর যোগী সরকার

Date:

Share post:

উত্তরপ্রদেশ নির্বাচনের আগে নিজেদের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে, এরাজ্যের উন্নয়নের ছবি ব্যবহার করে যেভাবে প্রথম থেকেই নিজেদের “চৌর্যবৃত্তির” ছবি তুলে ধরেছে যোগী সরকার তার বিরুদ্ধেই সোমবার তৃণমূল নেতা ও আরটিআই বিশেষজ্ঞ সাকেত গোখলে উত্তরপ্রদেশ সরকারের কাছে একটি আরটিআই করে কৈফিয়ৎ দাবি করেছেন।
রবিবার বিভিন্ন সংবাদপত্রে ফলাও করে বিজেপি শাসিত যোগীর রাজ্যের উন্নয়নের যে ছবি তুলে ধরা হয়েছে। তা যে আদতে এরাজ্যে পরপর তিনবার ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের উন্নয়নের ছবি তা সকলের কাছেই স্পষ্ট হয়ে যায়।
এর পরেই সারাদিনই বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজেদের এই চুরি বিদ্যার জন্য ট্রোলড হতে থাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তার দল বিজেপি ।যদিও রাজ্য বিজেপির তরফ থেকে এর সাফাই দেওয়ার জন্য বেশ কিছু দুর্বল যুক্তিকে সামনে আনা হয়,যা তাদের নিজেদের কাছেই খুবই হাস্যকর লাগে।

 আরও পড়ুন- ভোট-পরবর্তী হিংসা মামলায় সোমবার রাজ্যের আবেদন শুনবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ
এরপরই আরটিআই বিশেষজ্ঞ সাকেত গোখলে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে একটি আরটিআই করে বেশকিছু বিষয়ে প্রশ্ন তুলে ধরেন।
১.যদি বিজ্ঞাপনটি ভুয়ো হয় তাহলে কেন সেটি উত্তরপ্রদেশ সরকার বা ইন্ডিয়ান এক্সপ্রেস দ্বারা তৈরি করা হয়েছে।
২.অজয় বিষ্ট এর দলের পক্ষ থেকে কে এই বিজ্ঞাপনটির অনুমোদন দিয়েছেন
৩. ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে। চুক্তির কাগজ প্রমাণ করেন কে কিসের দায়িত্বে আছেন।
এমনকি শেষে তিনি ওই আরটিআই এ এও উল্লেখ করেন অজয় বিষ্ট এর দলের দ্বারা সংবাদমাধ্যমকে আক্রমণ করা হলে আমাদের রুখে দাঁড়াতে হবে।
প্রসঙ্গত, প্রথম জীবনে যোগী আদিত্যনাথ এরই নাম ছিল অজয় মোহন বিষ্ট। পরে সন্ন্যাসী হিসেবে দীক্ষা নেওয়ার পর তাকে ‘যোগী আদিত্যনাথ’ নাম দেওয়া হয় এবং মহন্ত অবৈদ্যনাথের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়।

 

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...