Saturday, April 4, 2026

করোনা আবহে বিশ্বকর্মা পুজো কমেছে , মাথায় হাত মৃৎশিল্পীদের

Date:

Share post:

দু’বছর ধরে সমস্যায় মৃৎশিল্পীরা। করোনা আবহে ময়নাগুড়ির মৃৎশিল্পীদের অনেকেরই মাথায় হাত পড়েছে। আর দুদিন পরেই বিশ্বকর্মা পুজো।  অন্যান্য বছরগুলিতে এই সময় জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়ির পালপাড়া সহ জেলার বিভিন্ন এলাকায় মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা লক্ষ্য করা গেলেও এবারে তার উল্টো চিত্র। বায়না না হওয়ায় , মুখ চেয়ে বসেই বসেই দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। প্রতি বছর প্রায় ১০০ থেকে ১৫০ বিশ্বকর্মা  তৈরি হয় । কিন্তু এবার করোনা আবহে মূর্তি গড়েছেন মাত্র মাত্র ৩৫ থেকে ৪০টি। যে কটি বানিয়েছেন তারও বেশির ভাগই বায়না হয়নি। ফলে দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে। বেশিরভাগ বিগ বাজেটের বিশ্বকর্মা

পুজো ছোট করে হচ্ছে। প্রতিবছর বিশ্বকর্মা পুজোর প্রায় ৩ থেকে ৪ মাস আগে কাজ শুরু হতো। এবার সেখানে মাত্র কয়েকদিন আগেই কাজ শুরু করেছেন মৃৎশিল্পীরা। ১০থেকে ১২ ফুট উচ্চতার

বিশ্বকর্মা দাম ছিল ২০০০ থেকে প্রায় ৫০০০ টাকা। এবছর ঠাকুরের উচ্চতা কমে গিয়ে ৩-৪ ফুট হয়েছে, যার ফলে দামও কমে গিয়ে ৯০০-১০০০ টাকার মধ্যেই রয়েছে। করোনা আবহে মৃৎশিল্পীদের প্রতিমা বায়না না হওয়ায় মাথায় হাত পড়লেও এখনও আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পীরা।

এই নিয়ে ময়নাগুড়ির পুরানো মৃৎশিল্পী সুধির পাল বলেন, ” হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরেই বিশ্বকর্মা পজো। কিন্তু এখনও অনেক ঠাকুর বায়না হয়নি। সমস্ত পূজা ছোট করে করা হচ্ছে। ধার দেনা করে প্রতিমা তৈরি করছিলাম, বিক্রি না হলে পথে বসতে হবে।

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...