Thursday, April 2, 2026

পাকিস্তানের জন্য কাবুল বিমানবন্দরের রানওয়ে খুলে দিল তালিবান সরকার

Date:

Share post:

আফগানিস্তানের (Afghanistan) নয়া তালিবান (Taliban) সরকারের সঙ্গে পাকিস্তানের (Pakistan) সখ্য ফের প্রকাশ্যে৷ পাকিস্তানের জন্য কাবুল বিমানবন্দরের (Kabul Airport) রানওয়ে খুলে দিল তালিবান সরকার৷ সোমবার সকালে একটি পাক যাত্রিবাহী বিমান ছুঁল আফগানিস্তানের মাটি৷ তালিবান দখলে আসার পর এই প্রথম কোনও বাণিজ্যিক উড়ান নামল কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে৷

সোমবার ইসলামাবাদ থেকে হাতে গোনা কয়েকজন যাত্রীকে নিয়ে কাবুলে নামে পাকিস্তান এয়ারলাইন্সের বিমান (Pakistan International Airlines PIA)৷ ওই বিমানের সওয়ারি ছিলেন ১০ জন যাত্রী৷

সেপ্টেম্বর থেকে অন্তর্দেশীয় বিমান চলাচল শুরু হয়েছে আফগানিস্তানে৷ কিন্তু এই প্রথম বিদেশ থেকে কোনও বিমান নামল আফগানিস্তানে৷ পিআইএ মুখপাত্র জানিয়েছেন, সপ্তাহের শেষে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উড়ানের সংখ্যা আরও বাড়াতে চায় তারা৷

 

advt 19

 

Related articles

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...