Tuesday, June 23, 2026

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে ইস্তফা কিশোর দত্তের

Date:

Share post:

পদত্যাগ করলেন রাজ্যের
অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত (Kishor Dutta)। তাঁর পদত্যাগপত্র রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) পাঠান তিনি। সেটি গৃহীত হয়েছে বলে টুইট (Twitte) করে জানিয়েছেন ধনকড়। রাজ্যপালের পাশাপাশি ইস্তফাপত্র রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi) এবং আইনমন্ত্রী মলয় ঘটককেও (Maloy Ghatak) পাঠিয়েছেন কিশোর দত্ত।

ব্যক্তিগত কারণে কিশোর দত্ত পদ থেকে ইস্তফা দিচ্ছেন বলে পদত্যাগপত্রে জানিয়েছেন। ২০১৭-র ফেব্রুয়ারি থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলাচ্ছিলেন বর্ষীয়ান এই আইনজীবী। ভোট পরবর্তী সন্ত্রাস মামলা থেকে শুরু করে নারদ মামলা, রাজ্যের হয়ে সওয়াল করেন তিনি। পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে টুইটে জানান রাজ্যপাল।

 

advt 19

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...