Wednesday, June 3, 2026

রবি শাস্ত্রীর পর কে হবে টিম ইন্ডিয়ার হ‍েডকোচ? কী বললেন বিসিসিআই প্রেসিডেন্ট

Date:

Share post:

রবি শাস্ত্রী ( Ravi Shastri) ভারতীয় দলের( India team) কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানাতেই, ক্রিকেট প্রেমীদের মধ‍্যে প্রশ্নচিহ্ন দেখা দেয় যে কে হবে বিরাট কোহলি( Virat kohli), রোহিত শর্মাদের( Rohit sharma) হেডকোচ। এই পরিস্থিতিতে বড়সড় বার্তা দিলেন স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। এদিন বোর্ড সভাপতি ইঙ্গিত দিলেন, রবি শাস্ত্রীর অবসরের পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় ( Rahul Dravid) হতে পারেন টিম ইন্ডিয়ার নয়া হেড কোচ। তবে দ্রাবিড়ের দায়িত্ব পূর্ণ সময়ের না স্বল্পমেয়াদী, সে নিয়ে কিছু জানা যায়নি।

আসন্ন টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরে যেতে পারেন রবি শাস্ত্রী। যদিও বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী, হেড কোচের বয়সসীমা ৬০ বছর পযর্ন্ত। তবে ৫৯ বছর বয়সী হাতে এখনও একবছর সময় রয়েছে। কিন্তু শাস্ত্রী চুক্তিবৃদ্ধি করতে চান না। আর এই পরিস্থিতিতে আসন্ন টি-২০ বিশ্বকাপের পরেই নয়া হেড কোচ পেতে চলেছে টিম ইন্ডিয়া।

এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” আমরা জানি যে রাহুল দ্রাবিড় হেড কোচের পদ পূর্ণ সময়ের জন‍্য চান না। কিন্তু এখনও আমরা ওনাকে এই বিষয় নিয়ে কিছু জানাইনি। আমরা দেখব আমরা যখন এই পরিস্থিতিতে পৌঁছাব।”

আরও পড়ুন:কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ‍্যানকে নিয়ে বিষ্ফোরক কুলদীপ যাদব

 

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...