Wednesday, June 24, 2026

কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ, জোট ভাঙলে দায় নেবে না বাম, স্পষ্ট জানালেন বিমান

Date:

Share post:

রাজ্যের ৩ কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের কর্মকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ বামেরা(Left)। আর সে কথাই মঙ্গলবার কার্যত বুঝিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু(Biman Basu)। আগামী ২৭ সেপ্টেম্বর কৃষকদের ঢাকা ভারত বনধের সমর্থনে সভায় অংশ নিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান। আর সেখান থেকেই তিনি বুঝিয়ে দিলেন নির্বাচনের পর জোট ভাঙলে তার দায় বামেরা নেবে না।

আসন্ন ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী দেয়নি কংগ্রেস। সিপিএম প্রার্থী দিলেও প্রচারে নামবে না বলে জানিয়েছে বিধানভবন। আবার সামশেরগঞ্জে দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেও হাত চিহ্নে ছাপ দেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছে কংগ্রেস। তিনটি কেন্দ্রের ভোট নিয়ে কংগ্রেসের চিন্তাভাবনায় ধোঁয়াশায় সিপিএম। বিশেষ করে ভবনীপুরে প্রচারে নামা ও সামশেরগঞ্জ নিয়ে বিধানভবনের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানান সংযুক্ত মোর্চার মূল কারিগর বিমান বসু। তবে জোট সঙ্গীর আচরণে তাঁরা যে ক্ষুব্ধ এদিন তাও স্পষ্ট করেন তিনি।

আরও পড়ুন:ধাক্কা সামলে সাফল্যের সিঁড়ি ধরল শেয়ারবাজার, ৪৭৬ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

উল্লেখ্য, ২০১৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর বিধানভবনের তরফে আলিমুদ্দিনের ওপর জোট ভাঙার দায় চাপানো হয়েছিল। তবে এবার সতর্ক সিপিএম। আলিমুদ্দিন যে দ্বিতীয়বার একই ভুল করতে নারাজ বিমানের কথাতেই তা স্পষ্ট। তিনি বলেন, “আমরা জোট ভাঙার কথা কখনও বলিনি। তবে তিনটি কেন্দ্রের নির্বাচন নিয়ে কংগ্রেস কী করছে তা মানুষ দেখছে।”

advt 19

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...