Tuesday, March 17, 2026

রেহাই নেই বৃষ্টির থেকে , সক্রিয় হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত , সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস

Date:

Share post:

রেহাই নেই বৃষ্টি (rainy season) থেকে। মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের (heavy rainfall in Kolkata and South Bengal)  জুড়ে । বৃষ্টি হবে আজ অর্থাৎ বুধবারও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) এমনটাই জানিয়েছে । আজও দিনভর ভাসবে কলকাতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের বৃষ্টি আজ দিনভর চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা , হুগলি মুর্শিদাবাদ, বর্ধমানে। যদিও আশার কথা একটাই যে এই নিম্নচাপ ইতিমধ্যেই ওড়িশার ভিতরে ঢুকে পড়ায় আপাতত বড় দুর্যোগ থেকে রেহাই পেয়েছে বাংলা। তবে নিম্নচাপের জেরে কলকাতায় চলবে টানা বৃষ্টি। জানা গিয়েছে নিম্নচাপটি ক্রমশ সরতে সরতে এখন ছত্তীসগঢ়ের উপর রয়েছে। সূত্রের খবর, আপাতত নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যার দরুণ আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি ধীরে গতিতে একটু একটু করে শক্তি হারাবে। ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমবে বলে মনে করা হচ্ছে।

 

তবে অত্যন্ত চিন্তার বিষয় , এই নিম্নচাপের পিছনেই আরও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। সেটিও নিম্নচাপে ঘনীভূত হবে,। এমনই সম্ভাবনা দেখছেন আবহবিদরা। সম্ভবত শুক্রবার গভীর রাতের দিকে সেই ঘূর্ণাবর্তটি সক্রিয় হবে। ফলে শুক্রবার গভীর রাত থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের ঘোর দুর্যোগ চলবে যার দরুণ শনিবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে রবিবারও।

advt 19

 

spot_img

Related articles

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...