Tuesday, March 24, 2026

উত্তরপাড়ার জলপ্রকল্প চালু হবে নভেম্বরেই

Date:

Share post:

১৭৬৩ কোটি টাকা ব্যয়ে হুগলির (Hoogli) উত্তরপাড়ায় তৈরি হচ্ছে জলপ্রকল্প। জেলার মানুষের জলসঙ্কট মেটাতে রাজ্য সরকারের সহায়তায় ২০১৯-এ উত্তরপাড়ার (Uttarpara) কোতরং এলাকায় শুরু হয়েছিল এই বিশাল জল প্রকল্পের কাজ। মাঝে করোনা পরিস্থিতির জন্য কাজ কিছুদিন বন্ধই ছিল। তবে, নভেম্বর মাস থেকে এই প্রকল্পের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে বাড়ি বাড়ি জল দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রশাসক দিলীপ যাদব (Dilip Yadav)।

এই জল প্রকল্পের মাধ্যমে উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, চাপদানি এবং ডানকুনি পুর এলাকায় জল সরবরাহ করা হবে। এছাড়াও পঞ্চায়েত এলাকার মধ্যে কানাইপুর, রঘুনাথপুর, নবগ্রাম, রাজ্যধরপুর, রিষড়া এবং পেয়ারাপুর পঞ্চায়েত এলাকায় এই জল প্রকল্পের জল পৌঁছে যাবে। পুরপ্রশাসক দিলীপ যাদব আরও জানান, জনসংখ্যার বিষয়টি মাথায় রেখে এই জল প্রকল্পের কাজ আরম্ভ হয়েছিল।এই প্রকল্পে প্রতিদিন ২৫ কোটি লিটার জল উৎপাদন হবে। আর এর মাধ্যমে প্রতিদিন প্রায় ২০ লক্ষ মানুষকে জল সরবরাহ করা সম্ভব হবে।

পুরসভা সূত্রে খবর, বছর দুয়েক আগে কেন্দ্রীয় সরকারের একটি বিশেষজ্ঞ সংস্থা শ্রীরামপুর উত্তরপাড়া ব্লককে “ডার্ক জোন” হিসাবে চিহ্নিত করেছিল। এই ব্লকের জলস্তর ক্রমেই নেবে যাচ্ছে। ব্লকের বহুতল আবাসনগুলিতে সাবমার্সেবল পাম্পের সাহায্যে মাটির নীচ থেকে জল তোলার অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুরসভাগুলিকে সতর্ক করে ওই কেন্দ্রীয় সংস্থা। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হুগলির পুরসভাগুলি সব ক্ষেত্রে জলের যোগান দিতেও পারছিল না।এরপরই রাজ্যের পুর ও নগরন্নয়ন দফতর গঙ্গার জল পরিশুদ্ধ করে মানুষের বাড়ি বাড়ি সরবরাহের জন্য ১৭৬৩ টাকা ব্যয়ে এই জল প্রকল্পটি শুরু করে। এই বছর ফেব্রুয়ারি মাসেই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে বেশ কিছু সময় কাজ বন্ধ থাকার পর আবার জোরকদমে শুরু হয়েছে প্রকল্পের কাজ। এই জলপ্রকল্পে জল সরবরাহ করার জন্য মোট ৫৪ টি জলাধার তৈরি করা হয়েছে। আর জল পরিশুদ্ধ করার জন্য ক্লোরিন প্লান্ট তৈরির কাজও শেষ। তাই নভেম্বর মাস থেকেই হুগলি জেলার একটি বিশাল অংশের জলসঙ্কট মিটবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন- কলকাতায় এসে নিজের পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন সোনার ছেলে নীরজ চোপড়া

advt 19

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...