Wednesday, June 24, 2026

কৃষকদের উন্নয়নে রাজ্যের কাছে একগুচ্ছ দাবি পেশ অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির

Date:

Share post:

অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি (AIKSCC), পশ্চিমবঙ্গ শাখা রাজ্যের সব কৃষকের সব কৃষিজাত উৎপাদনের জন্য গ্যারান্টিযুক্ত লাভজনক ন্যুন্যতম সহায়ক মূল্যের আইনী নিশ্চয়তার জোরাল দাবি তুলল । আজ বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
AIKSCC–র নেতৃত্ব বলেন:

•পশ্চিমবঙ্গ কৃষি নির্ভর রাজ্য এবং কৃষিই রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি। প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে কৃষির ওপরেই অধিকাংশ মানুষ নির্ভরশীল।
•রাজ্যের প্রায় ৬৮% শতাংশ ভূমি কৃষি কাজে ব্যবহৃত হয় এবং ৬০% এর বেশি মানুষ কৃষির সাথে যুক্ত। রাজ্যের জি ডি পি’র ২৭% শতাংশই আসে কৃষিক্ষেত্র থেকে।
•কিন্তু সারা দেশের মত পশ্চিমবঙ্গের কৃষকরা ভাল বিনিয়োগ ও ভালো ফলন সত্বেও পর্যাপ্ত আয় করতে পারছে না।
•কৃষির খরচ ক্রমশ বেড়ে কৃষকদের স্বল্প সঙ্গতির বাইরে চলে যাচ্ছে।
•কৃষকরা তাদের কৃষিজাত উৎপাদনের জন্য যে দাম পাচ্ছে তার থেকে উৎপাদন খরচ বাদ দিলে যা আয় হচ্ছে, তা দিয়ে পরিবারের মৌলিক চাহিদাগুলোও পূরন করতে পারছেনা।
• এই দুর্দশার জন্য রাজ্যের কৃষক এবং কৃষি শ্রমিকরা ঋণের জালে জড়িয়ে পড়ছেন।
• কৃষকদের ও কৃষিকাজের সঙ্গে যুক্ত সমস্ত মানুষের জীবন ও জীবিকা রক্ষা করতে এবং কৃষিকাজকে যথাযথভাবে সুরক্ষিত করতে রাজ্য সরকারকে আরও বেশি করে উদ্যোগ নিতে হবে ।
• জীবন যাপনের অধিকারকে বাস্তবায়ন ও জীবিকার অধিকার নিশ্চিত করার জন্য নীতি নির্ধারণ এবং উপযুক্ত আইন প্রণয়ন ও লাগু করে কৃষকদের দুর্দশা রোধ করাও রাজ্য সরকারের সাংবিধানিক কর্তব্য।
• জাতীয় কৃষি কমিশনের মূল্যের যে নীতি অনুযায়ী উৎপাদন ব্যয়ের সাথে কমপক্ষে তার ৫০% শতাংশ যোগ করে ফসলের নুন্যতম দাম নির্ধারণের দাবি জানান তারা ।

আরও পড়ুন- NCRB রিপোর্ট: দেশে গড়ে প্রতিদিন ৮০টি খুন ও ৭৭টি ধর্ষণ, হত্যায় শীর্ষে যোগীরাজ্য

তাদের আরও দাবি, জাতীয় কৃষি কমিশনের সুপারিশকে বাস্তবায়িত করতে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষককের সমস্ত কৃষিজাত উৎপাদনের জন্য গ্যারান্টিযুক্ত লাভজনক ন্যূনতম সহায়ক মূল্যের আইনি অধিকার রাজ্যের কাছে দাবি করে। এই দাবি জানিয়ে অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির পক্ষ থেকে রাজ্যের মূখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে এবং AIKSCC দ্বারা প্রস্তুত গ্যারান্টিযুক্ত লাভজনক ন্যুন্যতম সহায়ক মূল্যে (এম এস পি) নিশ্চয়কারী আইনের খসড়াও দেওয়া হয়েছে।

অবিলম্বে রাজ্যের সব কৃষকদের সব ফসলের জন্য ওই আইন দ্রুত রাজ্যে চালু করার অনুরোধ জানানো হয়েছে।AIKSCC–র সর্ব ভারতীয় সম্পাদক অভীক সাহা, রাজ্য সম্পাদক কার্ত্তিক পাল, রাজ্য কার্যনির্বাহী গ্রুপের সদস্য সমীর পুততুণ্ড, তুষার ঘোষ, প্রদীপ সিং ঠাকুর, সুশান্ত ঝা, সুভাষ নস্কর, সঞ্জয় পুততুণ্ড প্রভৃতি নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

 

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...