Monday, April 6, 2026

টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন কোহলি, টুইট করে জানালেন নিজেই

Date:

Share post:

বৃহস্পতিবার বিকেলে একেবারে অবাক করা খবর দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( Virat kohli)। টি-২০ ক্রিকেটের( t-20 cricket) অধিনায়কত্ব ছাড়লে তিনি। টি-২০ বিশ্বকাপের পর আর ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেবেন না কোহলি। বৃহস্পতিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজেই  জানালেন সেকথা। যা দেখে রীতিমতো  চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ক্রিকেট জগতে। শুধু নেতৃত্ব দেবেন টেস্ট এবং একদিনের ক্রিকেটে।

এদিন বিরাট তাঁর টুইটারে এক বিবৃতিতে  লিখেছেন,”গত ৮-৯ বছরে প্রচুর ওয়ার্কলোড নেওয়ার জেরে এখন সময় এসেছে টেস্ট ও ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নিজেকে কিছুটা জায়গা দেওয়ার। আর সেক্ষেত্রে টি-২০ আন্তর্জাতিকের বোঝা কমাতে চাই। নিজের সকল কাছের মানুষ, রবি শাস্ত্রী ও রোহিত শর্মার সাথে প্রচুর আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, আসন্ন টি-২০ বিশ্বকাপের পর টি-২০ অধিনায়কত্ব ছাড়ব। এই বিষয়ে কথা বলেছি  বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও বোর্ড সচিব জয় শাহের সঙ্গেও।”

বেশ কয়েকদিন ধরেই বোঝা যাচ্ছিল কোনও এক ধরনের ক্রিকেটের থেকে দায়িত্ব ছাড়তে পারেন কোহলি। তা বেশ কয়েক দিন ধরেই চলছিল জল্পনা। সেটাই অবশেষে সত্যি হল।

আরও পড়ুন:বাতিল হয়ে গেল ভারত বনাম নিউজিল্যান্ডের সীমিত ওভারের সিরিজ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...