Friday, April 3, 2026

CBI-এর ডাকে হলদিয়ায় শেখ সুফিয়ান, রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি নন্দীগ্রামের তৃণমূল নেতার

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে ”ভোট পরবর্তী হিংসা” (Post-Poll Violence) মামলায় তদন্তে নেমেছে কেন্দ্রের এজেন্সি CBI. একইভাবে তদন্ত শুরু করেছে রাজ্যের গঠিত SIT. এরই মাঝে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে (Sheikh Sufian) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে CBI.

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে মুখোমুখি হতে হলদিয়ায় পৌঁছেছেন। সেখানে একটি গেস্ট হাউসে শেখ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় CBI আধিকারিকরা। বিজেপি নেতা দেবব্রত মাইতি খুনের ঘটনায় তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।

 

আর এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তিনি বিজেপি ও নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। তাঁর দাবি, বিজেপি ও শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। তিনি তৃণমূল নেতা বলে হেনস্থা করা হচ্ছে।

advt 19

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...