Saturday, April 4, 2026

রাজনৈতিক সৌজন্য: মোদিকে জন্মদিনে শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। শুক্রবার, ৭১বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handel) নরেন্দ্র মোদিকে ট্যাগ করে অভিষেক লেখেন,

” মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা! আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।”

বরাবরই রাজনৈতিক সৌজন্যে দেখিয়েছেন তৃণমূল সাংসদ। সেই সময় বিরোধীদলে থাকা মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছেন অভিষেক। রাজনৈতিক চ্যালেঞ্জ যাই হোক, ব্যক্তিগতস্তরে কখনও অসম্মান করেনি কাউকে। এদিনও তার ব্যতিক্রম হল না। টুইটে মোদিকে শুভেচ্ছা জানালেন তিনি।

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্ম। ৭১বছর পূর্ণ করলেন তিনি। একইসঙ্গে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনেরও ২০ বছর পূর্ণ করতে চলেছেন মোদি। বিশেষ দিনে মোদিকে শুভেচ্ছা জানানোয় অভিষেকের রাজনৈতিক সৌজন্যের প্রশংসা করেছেন সকলে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...