Wednesday, April 8, 2026

ভারতের ইতিহাসে প্রথম, VVIP-দের নিরাপত্তায় মোতায়েন হবে CRPF মহিলা জওয়ানদের

Date:

Share post:

ভারতের ইতিহাসে প্রথম। ভিভিআইপি-দের নিরাপত্তায় এই প্রথমবার মোতায়েন করা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) মহিলা জওয়ানদের। প্রথম ধাপে মোট ৩৩ জন জওয়ানকে নেওয়া হয়েছে। শীঘ্রই প্রথম ব্যাচের ১০ সপ্তাহের ট্রেনিং শুরু হবে।

আরও পড়ুন: কট্টরপন্থার বিরুদ্ধে সঠিক রণনীতি তৈরি হোক: SCO বৈঠকে মোদির মুখে আফগানিস্তান ইস্যু

CRPF সূত্রে খবর, VVIP-দের নিরাপত্তায় মহিলা জওয়ানদের মোতায়েন করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পাওয়া গিয়েছে। CRPF জানিয়েছে, প্রথম পর্যায়ে ৬ প্ল্যাটুন মহিলা বাহিনী গড়ে তোলা হবে। পরবর্তীকালে প্রয়োজন হলে মহিলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে।

সূত্রের খবর, ‘প্রয়োজনের ভিত্তিতে’ মহিলা জওয়ানদের মোতায়েন করা হবে। কিন্তু কয়েকজন বিশিষ্ট ব্যক্তি প্রথম ব্যাচ থেকে মহিলা জওয়ানদের পাবেন। কয়েকটি রাজ্যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে মহিলা ভিভিআইপি-দের নিরাপত্তায় মহিলা জওয়ানের নিয়োগ করা হবে।

আরও পড়ুন: জ্ঞানেশ্বরী, করমণ্ডল, ধৌলি সহ ৬ জোড়া এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে সরছে শালিমার ও সাঁতরাগাছিতে

CRPF সূত্রে জানা গিয়েছে, মহিলা জওয়ানরা AK-47s-এর মতো অ্যাসল্ট রাইফেল চালানোর প্রশিক্ষণও পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা বঢরার মতো ভিভিআইপি-দের নিরাপত্তায় দেখা যেতে পারে CRPF মহিলা বাহিনীকে।

advt 19

 

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...