Friday, April 3, 2026

প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের জরিমানায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের জরিমানার ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।

ভুল প্রশ্নপত্র সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন৷ ওই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য সরকার।চেয়ারম্যানকে জরিমানা দিতে হবে কি’না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷ ততদিনের জন্য জারি করা হয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ ৷

একইসঙ্গে এদিনই এক নির্দেশে বলা হয়েছে, ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ভুল সংক্রান্ত মামলায় ১৯ জনকে অবিলম্বে নিয়োগ করতে হবে৷ নিয়োগ সংক্রান্ত রিপোর্ট আদালতে আগামী ১অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। তারপরেই আদালত চেয়ারম্যানের জরিমানার বিষয়টি বিচার করবেন৷

আরও পড়ুন:জ্ঞানেশ্বরী, করমণ্ডল, ধৌলি সহ ৬ জোড়া এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে সরছে শালিমার ও সাঁতরাগাছিতে


 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...