Thursday, June 25, 2026

তালিবানকে হঠাতে আমেরিকার হস্তক্ষেপ চান নর্দার্ন অ্যালায়েন্সের মাসুদ!

Date:

Share post:

আফগানিস্তানের মসনদ থেকে তালিবানকে সরাতে মরিয়া তিনি । আর সেই লক্ষ্য নিয়েই আমেরিকার হস্তক্ষেপ চান নর্দার্ন অ্যালায়েন্সের অন্যতম নেতা আহমেদ মাসুদ। তালিবান-বিরোধী জোটে ওয়াশিংটনকে পাশে পেতে রবার্ট স্ট্রিক নামে এক লবিস্টের সঙ্গেও চুক্তি করেছেন তিনি। এই দাবি করল আমেরিকার সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরের জোটের হাতে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রভান্ডার তুলে দেওয়ার জন্য বাইডেন প্রশাসনকে ‘প্রভাবিত’ করাই হবে ওই লবিস্টের কাজ।
তাঁর সঙ্গে মাসুদের চুক্তির কথা স্বীকার করেছেন পঞ্জশিরের মুখপাত্র আলি নাজারি।

তিনি জানিয়েছেন, শুধু অস্ত্র সাহায্য নিয়ে আলোচনাই নয়, তালিবান সরকারকে জো বাইডেন প্রশাসন যাতে কোনও পরিস্থিতিতেই স্বীকৃতি না দেয়, তা নিয়েও ওয়াশিংটনের সঙ্গে কথা বলবেন স্ট্রিক।
পঞ্জশির উপত্যকার বড় অংশ তালিবানের দখলে চলে এসেছে বলে একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে সাম্প্রতিক সময়ে। যদিও সেই দাবি খারিজ করে উত্তরের জোট জানিয়ে দিয়েছে, কোনও পরিস্থিতিতেই তারা আত্মসমর্পণ করবে না।

 

advt 19

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...