Wednesday, June 24, 2026

ক্রিকেটারদের নিরাপত্তার কারণেই পাকিস্তানের বিরুদ্ধে ম‍্যাচ বাতিল করল নিউজিল্যান্ড

Date:

Share post:

সিরিজ শুরু আগেই বিপত্তি। নিরাপত্তার কারণে পাকিস্তানের( Pakistan) বিরুদ্ধে সফর বাতিল করে দিল নিউজিল্যান্ড( New Zealand)। শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে প্রথম একদিনের ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু ম‍্যাচ শুরু আগেই সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ক্রিকেটারদের নিরাপত্তার কারণেই ম‍্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এদিন নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কর্তা হিথ মিলস এই নিয়ে বলেন,” আমরা জানি এতে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি হবে। আমাদের আর কিছু করার নেই। ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে। পাকিস্তান ক্রিকেট বোর্ড দারুণ আপ্যায়ন করেছে। তবে আমাদের ফিরতেই হবে।”

নিউজিল্যান্ডের এই সিরিজ বাতিল করায় বিশাল ধাক্কা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।  এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছ,”ইমরান খান নিজে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁরা সমস্ত রকম ভাবে ক্রিকেটারদের রক্ষা করার চেষ্টা করবেন।”

আরও পড়ুন:দলবদলে চমক ইস্টবেঙ্গলের, নেদারল্যান্ডসের ড্যারেন সিডোয়েলকে সই করাল তারা

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...