Saturday, April 4, 2026

মোদির জন্মদিনে রেশন ফ্রি বিজেপির, পাল্টা বেকারত্ব দিবস পালন কংগ্রেসের

Date:

Share post:

৭১ বছরে পা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেই উপলক্ষে ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচি পালন করছে গেরুয়া শিবির। আজ থেকে টানা ২০ দিন ধরে চলবে বিজেপির(BJP) এই মেগা কর্মসূচি। যেখানে দেশের ১৪ কোটি গরিব পরিবারকে বিনামুল্যে রেশন দেওয়ার পাশাপাশি, মোদির জন্মদিন উপলক্ষে আজ ৭১ হাজার মাটির প্রদীপ জ্বালানো হবে বারানসীর কাশীতে ভারত মাতা মন্দিরে। অন্যদিকে পাল্টা মোদির জন্মদিনকে কটাক্ষ করে আজ জাতীয় বেকারত্ব দিবস পালন করছে কংগ্রেস(Congress)।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ২৭ হাজার বুথে এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের বুথে পালিত হবে ওই কর্মসূচি। বিনামূল্যে রেশন বিলি পাশাপাশি এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া প্রায় ৫ কোটি পোস্ট কার্ড দেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে পাঠানো হবে। এর সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় রক্তদান শিবির, রেশন কার্ড বিলি, পরিচ্ছন্নতা কর্মসূচি সহ একাধিক পরিকল্পনা করা হয়েছে। নরেন্দ্র মোদির ২০ বছরের রাজনৈতিক কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি বঙ্গে ৭১টি জায়গায় গঙ্গার ঘাট সাফাই করবে বিজেপি কর্মীরা। ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করছে বিজেপির কার্যকর্তারা।

আরও পড়ুন:সেনাবাহিনীতে আরও এক সম্মান পেলেন মহেন্দ্র সিং ধোনি

অন্যদিকে, নরেন্দ্র মোদির জন্মদিন কে কটাক্ষ করে আজ জাতীয় বেকারত্ব দিবস পালন করছে কংগ্রেস। এ প্রসঙ্গে যুব কংগ্রেসের সভাপতি শ্রী নিবাস বিভি জানান, “বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। অথচ বর্তমানে এ বিষয়ে কোনও কথা বলছে না কেন্দ্র। এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজ রাস্তায় নামছে যুব কংগ্রেস।”

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...