Tuesday, April 7, 2026

শরতেও মুখভার আকাশের, বিশ্বকর্মা পুজোর দিনও বৃষ্টিতে ভিজবে বাংলা

Date:

Share post:

বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। ফের বঙ্গোপসাগরে ঘণীভূত হতে চলেছে একটি নিম্নচাপ। যার জেরে আগামীকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার

মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপাসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। তার পর সেটিও ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকে বয়ে আসবে। তার জেরে সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের এই দুই উপকূলীয় রাজ্যে। এছাড়াও এর জেরে উত্তর বঙ্গোপসাগর আবারও উত্তাল হুয়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত চলতি সপ্তাহেই যে গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে ওড়িশায় ঢুকেছিল সেটি বর্তমানে মধ্য ভারতের উপরে নিম্নচাপ রূপে এখনও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ । তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপ্সহি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘূর্ণাবতের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হবে। ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।  তারই জেরে শনিবার থেকে বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। ঘূর্ণাবতের জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। এরমধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। অন্যদিকে, উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

advt 19

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...