Saturday, April 4, 2026

২০ কোটি টাকারও বেশি কর ফাঁকির অভিযোগ অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে

Date:

Share post:

গত ৩ দিন ধরে অভিনেতা সোনু সুদের(Sonu Sood) মুম্বইয়ের(Mumbai) বাড়িসহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর বিভাগ(Income Tax Department)। তল্লাশি অভিযানের পর শনিবার আয়কর দফতরের তরফে জানানো হলো ২০ কোটি টাকারও বেশি কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ ও তাঁর সহকর্মী।

দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি চলাকালীন পরিযায়ী শ্রমিকদের কাছে ‘মসিহা’ হয়ে উঠেছিলেন সোনু সুদ। আর সেই সোনু সুদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পর স্বাভাবিকভাবেই গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে আয়কর দপ্তর তরফে জানানো হয়েছে, ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন অভিনেতা ও তাঁর সহকর্মীরা। আয়কর দফতরের দাবি, সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরাসরি ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের লঙ্ঘন।

আরও পড়ুন:খোয়াই থানার নোটিশ, ভিত্তিহীন অভিযোগে হেনস্থার চেষ্টা দাবি কুণালের

উল্লেখ্য, গত বুধবার মুম্বইয়ে সোনু সুদের দফতরে অভিযান চালায় আয়কর দফতর, পরদিন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। গত কয়েকদিনে অভিনেতার সঙ্গে যুক্ত মুম্বই, লখনউ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরুগ্রামের মোট ২৮টি জায়গায় একযোগে কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালিয়েছেন ইনকাম ট্যাক্স আধিকারিকরা। এই তল্লাশি চলাকালীনই অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকি তথ্য-প্রমাণ হাতে এসেছে বলে দাবি করেছে আয়কর দফতর। প্রসঙ্গত, গত মাসের শেষেই অরবিন্দ কেজরিওয়াল সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। দিল্লি সরকারের পক্ষ থেকে তাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এর দিন কয়েকের মধ্যেই সোনুর অফিস ও বাড়িতে হানা দিল আয়কর দফতরের আধিকারিকরা।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...