Saturday, April 4, 2026

ফের হাসপাতালে ভর্তি করানো হলো ফুটবল সম্রাট পেলেকে

Date:

Share post:

ফের হাসপাতালে ভর্তি করানো হলো ফুটবল সম্রাট পেলেকে( Pele)। তিন দিন আগেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। কোলনে টিউমার ছিল পেলের। কিন্তু কিছুদিন আগে অস্ত্রোপচার করে সেই টিউমারটি বাদ দেওয়া হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। এর মাঝেই হঠাৎ ফের আইসিইউ-তে ভর্তি করানো হল পেলেকে।

তবে কী কারণে পেলেকে ফের ভর্তি করানো হয়েছে হাসপাতালে, তা এখনও জানান হয়নি  হাসপাতালের তরফের থেকে। তবে পেলে  সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন পেলে মেয়ে কেলি ন্যাসিমেন্টো। তিনি জানিয়েছেন, সুস্থ হয়ে উঠছেন পেলে। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে কেলি লেখেন, “বাবা সুস্থ হয়ে উঠছে। এই বয়সে এসে এমন একটা অস্ত্রোপচারের পর সুস্থ হতে কিছুটা সময় লাগে। কখনও ভাল থাকে, কখনও খারাপ। আগের দিন একটু শরীর খারাপ হয়েছিল, এখন ভাল আছে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...