Tuesday, March 17, 2026

কংগ্রেসে স্থায়ী সভাপতির দাবিতে ফের সরব শশী থারুর

Date:

Share post:

গোষ্ঠী কোন্দলে জর্জরিত কংগ্রেস(Congress) দীর্ঘ বছর ধরে সভাপতি বিহীন। এই অবস্থায় দেশজুড়ে কংগ্রেসের উন্নতির বদলে রক্তক্ষরণ হয়েছে বেশি। দলের একাংশ বারবার সভাপতি নির্বাচনের দাবি জানালেও তা আর হয়ে ওঠেনি। এই পরিস্থিতিতে ফের একবার দলে সভাপতির দাবিতে সরব হতে দেখা গেল সাংসদ শশী থারুরকে(Shashi Thakur)। তিনি স্পষ্ট ভাবে জানালেন সাংগঠনিক দিক থেকে দলকে মজবুত করতে হলে অবিলম্বে দলীয় সভাপতি নির্বাচন করা জরুরি।

শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, সোনিয়া গান্ধী নেতৃত্ব দিচ্ছেন ঠিক আছে আমরা সকলেই বিষয়টিকে অভ্যর্থনা জানাচ্ছি। কিন্তু বহু মানুষ স্থায়ী সভাপতির জন্য দাবি তুলেছেন। গত দুবছর আমাদের কোনো স্থায়ী সভাপতি নেই। দলের সাংগঠনিক উন্নতিতে বাড়তি ইন্ধনের প্রয়োজন রয়েছে। আমরা সকলেই চাই কংগ্রেসে স্থায়ী সভাপতি হয়ে কেউ আসুক। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কেউ কথা বলবে না। সোনিয়া গান্ধী এমন একজন নেত্রী যিনি দলকে ভীষণ ভালো নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এটাও সত্যি যে উনি এবার দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন।

আরও পড়ুন:পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিং চান্নির নাম ঘোষণা করল কংগ্রেস

তিনি আরো বলেন, যদি কংগ্রেস নেতা রাহুল গান্ধী পার্টির নেতৃত্বের ভূমিকায় ফিরে আসতে চান সে ক্ষেত্রে দ্রুত তাকে ফিরে আসতে হবে। তিনি জানান আমরা দেখেছি রাহুল গান্ধীর নেতৃত্বে এক নবরূপে সামনে এসেছিল কংগ্রেস। তখন সোনিয়া গান্ধী নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। যদি রাহুল গান্ধী পুনরায় সভাপতি পদের আসতে ইচ্ছুক হন তাহলে যত দ্রুত সম্ভব আসা উচিত। তিনি আরো জানান, কংগ্রেস ২০২৪ সালে সরকার গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। দলীয় নেতৃত্ব লড়াইয়ের রণকৌশল তৈরি করেছে। কিন্তু এখনো পর্যন্ত যা করা হয়েছে তাতে যদি পরিবর্তন না আনা হয় তাহলে কেন ভোট দাতাদের মন বদলাবে কংগ্রেসের প্রতি।

advt 19

 

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...