Tuesday, June 23, 2026

নাসাফের বিরুদ্ধে খেলতে উজবেকিস্তানে পৌঁছাল মোহনবাগান 

Date:

Share post:

দুবাইয়ে প্রস্তুতি সেরে রবিবার উজবেকিস্তানে পৌঁছে গেল এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। ২২ জনের সদস্যের দল নিয়ে এদিন উজবেকিস্তানে পৌঁছাল হাবাস( Habas)। ২২ তারিখ এফসি নাসাফের( Fc nasaf) বিরুদ্ধে নামার আগে উজবেকিস্তানে প্রস্তুতি সারবে বাগান ব্রিগেড।

উজবেকিস্তানে দুই দিনের অনুশীলন করার পরেই প্রথম একাদশ বাছবেন আন্তোনিও হাবাস। তবে দল তৈরি করার আগে সতর্ক হাবাস। কারণ নাসাফের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে গেলে পূর্ণ প্রস্তুত হয়েই যে মাঠে নামতে হবে তা ভালই জানেন বাগানের হেডস‍্যার।

আগামী ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের ঘরের টিম এফসি নাসাফের বিরুদ্ধে ইন্টার জোনাল সেমিফাইনালের প্রস্তুতি সারতে দুবাইয়ে একেবারে ক্লোজড ডোর অনুশীলন রেখেছিল এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস। মূলত দুবাইয়ে সেট পিসের পরীক্ষা-নিরীক্ষার উপরেই জোর দেওয়া হয়েছে। এছাড়াও এফসি নাসাফের গত তিন-চারটি খেলা দেখেছে এটিকে মোহনবাগান দল। আর সেই কারণে উজবেকিস্তানে হাবাস আলাদা করে অনুশীলন করাবেন প্রীতম কোটাল, শুভাশিস বোস, আশুতোষ মেহতা ও লিস্টন কোলাসোর সঙ্গে, যেখানে তারা উইং থেকে আক্রমণে উঠবে এবং নাসাফের উইংকে আটকাবে।

এদিকে নাসাফ নিয়ে বাগান ডিফেন্ডার শুভাশিস বসু বলেন,” নাসাফের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে, তা আমাদের ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন কোচ। রক্ষণ সংগঠিত করে তবেই আমরা জয়ের জন‍্য ঝাঁপাব আমরা।”

আরও পড়ুন:প্রয়াত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার জিমি গ্রিভস, শোক প্রকাশ হ‍্যারি কেনের

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...