Monday, April 6, 2026

সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ নির্বাচিত হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Date:

Share post:

সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ নির্বাচিত হলেন ‘মানবজমিন’-এর স্রষ্টা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়৷ এটি সাহিত্য অ্যাকাডেমির সর্বোচ্চ সম্মান হিসেবেই সমাদৃত৷ সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ-এর পর বহুদিন বাদে বাংলার একজন কথাসাহিত্যিক ফেলো নির্বাচিত হলেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গেই আরও ৭জন ভারতীয় লেখককে এই সম্মান জানিয়েছে সাহিত্য অ্যাকাডেমি। তালিকায় রয়েছেন ইংরাজি ভাষায় ছোটদের প্রিয় লেখক, রাসকিন বন্ড, মারাঠি কবি-প্রাবন্ধিক বালচন্দ্র নেমাডের নাম। এক বিশেষ অনুষ্ঠানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে অ্যাকাডেমি এই সম্মান তুলে দেবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর আগে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৮৯ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তিনি পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫), আনন্দ পুরস্কার (১৯৭৩ এবং ১৯৯০)। ২০১২ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রবীণ এই সাহিত্যিককে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয় ।

আরও পড়ুন- মন্ত্রিত্ব যাওয়ার অভিমানেই কি দলবদল? যা বললেন বাবুল সুপ্রিয়

advt 19

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...