Monday, April 6, 2026

উৎসবের আগে টিকাকরণে নজির গড়ল রাজ্য

Date:

Share post:

এবার টিকাকরণে নতুন রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রাপ্তবয়স্কদের ৫০ শতাংশের কাছে কমপক্ষে টিকার একটি ডোজ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ১৮ দিনে ১ কোটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন।
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২০২১ সালের ১৬ জানুয়ারি পশ্চিমবঙ্গে করোনার টিকাকরণ শুরু হয়। এদিন থেকে গত ৩০ এপ্রিল পর্যন্ত ১ কোটি মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। এরপর ২৩ জুনের মধ্যে টিকা পেয়েছিলেন ২ কোটি মানুষ। ২ অগাস্ট সেই সংখ্যাটা ৩ কোটি স্পর্শ করে এবং ৩১ অগাস্ট তা ৪ কোটিতে পৌঁছয়। এদিকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট করোনা টিকা পেয়েছেন ৫ কোটি ৫ লাখ ৫৯ হাজার ১৭৬ জন।

আরও পড়ুন- এবার বিধায়ক হিরণের প্রশ্নের মুখে দিলীপ ঘোষ! তবে কি ফের দলবদল?

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যে টিকা পেয়েছেন ১১ লাখ ৫ হাজার মানুষ। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয় রাজ্যের প্রাপ্তবয়স্কদের ৫০ শতাংশের কাছে কোভিড টিকার কমপক্ষে একটি ডোজ পৌঁছে গিয়েছে। উৎসবের আগে টিকাকরণে নজির গড়েছে রাজ্য।
রাজ্যে কোভিড গ্রাফ অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে গ্রামাঞ্চলের সিংহভাগ মানুষের টিকাকরণ হলে তবেই চালানো হবে লোকাল ট্রেন, এমনটাই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজ্যের টিকাকরণের এই গতি অত্যন্ত সুখবর বয়ে আনতে পারে সাধারণ মানুষের জন্য।

 

advt 19

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...