Saturday, June 27, 2026

অবিস্মরণীয় মুহূর্ত: মমতার সঙ্গে দেখা করেই কভার পিকচার বদলালেন বাবুল

Date:

Share post:

তৃণমূলে যোগ দিয়েছেন শনিবার। সোমবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে দেখা করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আর তারপরেই বদলে গেল তাঁর সোশ্যাল মিডিয়ার কভার পিকচার (Cover Picture)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তিনি যে আপ্লুত, সেকথা নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাবুল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে তিনি কৃতজ্ঞ বলেও জানান বাবুল। এরপরই নিজের টুইটার (Twitter) এবং ফেসবুক (Facebook) পেজের কভার ফটো বদলে ফেলেন তিনি। মমতা ও অভিষেকের সঙ্গে ছবি পোস্ট করেন। বুঝিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দলের নির্দেশমতো কাজ করতে চান বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন- ইভিএম পরীক্ষা থেকে গণনা, ভবানীপুরে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ তৃণমূল নেত্রীর

advt 19

 

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...