Saturday, March 14, 2026

মাত্র ৫ কোটিতে টিকিট বিক্রি করেছেন ! কাঠগড়ায় তেজস্বী  

Date:

Share post:

টাকা দিয়ে নির্বাচনের টিকিট বিক্রি করার অভিযোগে এবার বিপাকে পড়লেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)৷ তাঁর বিরুদ্ধে এফআইআরের (FIR) নির্দেশ দিয়েছে পাটনা আদালত (Patna Court)৷ তেজস্বী ছাড়াও আরজেডি এবং কংগ্রেসের একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত৷ যদিও আরজেডির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে৷

লালু পুত্রের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা সঞ্জীব কুমার সিং৷ অভিযোগ, ২০১৯-এর লোকসভা ভোটের সময় তাঁকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তেজস্বী৷ ঠিক হয়, ভাগলপুর কেন্দ্রের প্রার্থী হবেন সঞ্জীব কুমার সিং৷ এজন্য পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছিল৷ গত ১৮ অগস্ট পটনা আদালতে দায়ের করা মামলায় তিনি জানিয়েছেন, ২০১৯ সালের ১৫ জানুয়ারি তেজস্বী যাদব, মিসা ভারতী, মদন মোহন ঝা (বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি), রাজেশ রাঠোর (কংগ্রেস মুখপাত্র) তাঁর কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন৷ বিনিময়ে তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ভাগলপুর কেন্দ্র থেকে সঞ্জীব কুমারকেই প্রার্থী করা হবে৷

লোকসভার মত বিধানসভা আসনেও টিকিট পাননি সঞ্জীব কুমার সিং৷ প্রতারণার অভিযোগে তিনি আদালতের দ্বারস্থ হন৷

 

advt 19

 

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...