Sunday, June 14, 2026

রাতভর তুমুল বৃষ্টিতে জলে থৈ থৈ তিলোত্তমা,দিনভর বৃষ্টির সতর্কতা জারি

Date:

Share post:

ভোর থেকেই কালো মেঘে ঢাকা তিলোত্তমার আকাশ। রাতভর প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তুমুল বৃষ্টির জেরে জল জমেছে শহর ও শহরতলীতে৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ  মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।

আরও পড়ুন:‘মাঠ জুড়ে খেলব এবার তৃণমূলের হয়ে’ : বাবুল

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকঘণ্টায় কলকাতা ও তার সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ গরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুরে। বৃষ্টির জেরে সকাল থেকেই তাপমাত্রাও রয়েছে কম। সোমবার মহানগরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবং সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা বেশি। সেই সঙ্গে চলবে বৃষ্টি।

রবিবার রাত থেকেই তুমুল বৃষ্টি শুরু হওয়ায় গত ২৪ ঘণ্টায় কলকাতার ৭টি জায়গায় ১০০ মিমির বেশি বৃষ্টি হয়েছে। বেড়েছে গঙ্গার জলস্তরও। আবহাওয়াবিদরা জানিয়েছেন,আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। শুক্রবার বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবতের ফলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। সেটিও নিম্নচাপে ঘনীভূত হবে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যার জেরে এই তুমুল বৃষ্টি। ইতিমধ্যেই মৎস্যজীবীদের ওপর সমুদ্রে যাওয়ার নেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

advt 19

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...