Tuesday, June 9, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি ২৮ সেপ্টেম্বর

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল রাজ্য। এই মামলার শুনানি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল । সেদিনই চূড়ান্ত রায় দেবে সর্বোচ্চ আদালত।ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকার। গত ১৯ অগাস্ট কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়।  চলতি মাসের গোড়ায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের  দ্বারস্থ হয় রাজ্য।

আরও পড়ুন- অভিষেকের পদযাত্রায় বাধা: ত্রিপুরা সরকারকে অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের

বিচারপতি বিনীত সরন ও বিচারপরি অনিরুদ্ধ বসু উভয় পক্ষকেই নথিপত্র জমা দেওয়া  প্রাক-শুনানির সমস্ত প্রক্রিয়া আগামী শুক্রবারের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন।

এই মামলায় হরিশ সালভে, মহেশ জেঠমালানির মতো সংশ্লিষ্ট পক্ষের কয়েকজন আইনজীবী ক্যাভিয়েটের শুনানিতে হাজির ছিলেন। সংক্ষিপ্ত শুনানিতে  আইনজীবী কপিল সিব্বল জানান যে, খুনের মামলাগুলির একটির শিকার জীবিত রয়েছেন।   বিচারপতি বসু জানতে চান, সিবিআই ও বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত, না অনুসন্ধান করছে।

প্রত্যুত্তরে সিব্বল  জানান যে, সিবিআইকে খুন ও ধর্ষণের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য মামলাগুলির তদন্তভার এক বিচারপতির পর্যবেক্ষণে সিটকে দেওয়া হয়েছে। গত ১৩ সেপ্টেম্বরের শুনানিতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের নিযুক্ত কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল।

 

advt 19

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...