Thursday, April 2, 2026

১৪৪ ধারা লঙ্ঘন করে প্রচারের চেষ্টার অভিযোগ ভবানীপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Poll) প্রচারে (Campaign) গিয়ে ফের পুলিশি বাধার মুখে বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। তিনি নির্বাচনী বিধি ভেঙে প্রচার করছিলেন বলে অভিযোগ। তাঁর সঙ্গে যে সংখ্যক কর্মী ছিল, সেই সংখ্যক লোক নিয়ে ঘুরে ঘুরে প্রচারে অনুমতি নেই। কোভিড বিধি (Covid Protocol) ভাঙায় বাধা দেয় পুলিশ। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (EC) দ্বারস্থ হওয়ায় হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী।
আজ, মঙ্গলবার সকালে ভবানীপুরের পটুয়াপাড়ায় প্রচারে যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ১৪৪ ধারা জারির কথা বলে সেখানে প্রচার করতে দেওয়া হয়নি বিজেপি প্রার্থীকে। তিনি বেআইনি জমায়েত করছেন। তাই পুলিশ তাঁকে সর্বোচ্চ চারজন নিয়ে ১৪৪ ধারা অঞ্চলের মধ্যে প্রচার করার অনুরোধ জানালেও প্রথমে তা মানতে চাননি আইনজীবী প্রিয়াঙ্কা। এ নিয়ে পুলিশের সঙ্গেবাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।

advt 19

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...